Mohali: বিশ্ব অ্যাথলেটিক্সে নীরজের সোনা জয়, অভিনন্দন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের

বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসেবে সোনাজয় নীরজ চোপড়ার

Anurag Thakur (Photo Credit: ANI/Twitter)

বিশ্ব অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে অভিনন্দন জানালেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। বুদাপেস্টে জ্যাভলিন থ্রো প্রতিযোগীতায় প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন নীরজ চোপড়া।

এবিষয়ে তিনি জানান," ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ তে সোনা জেতার জন্য নীরজ চোপড়াকে ধন্যবাদ।শুধুমাত্র ওয়াল্র্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নয়, নীরজ চোপড়া অন্যান্য প্রতিযোগীতাতেও সোনা জিতেছেন।অ্যাথলেটিক্সের ক্ষেত্রে এটি একটি বিরাট অবদান  " বলে জানানতিনি।

বুদাপেস্টে আয়োজিত জ্যাভলিন থ্রোয়িং প্রতিযোগীতায় পাকিস্তানে আর্শাদ নাদিমকে পেছনে ফেলে সোনা জয় করেন নীরজ চোপড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছার বার্তা নীরজের এই সাফল্যে ।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement