Michael Slater Collapsed: পারিবারিক হিংসার ঘটনায় মিললনা জামিন, আদালতেই অসুস্থ হয়ে পড়লেন মাইকেল স্লেটার (দেখুন টুইট)
প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল স্লেটার সম্প্রতি একটি পারিবারিক হিংসার ঘটনায় অভিযুক্ত হয়ে পুলিশী হেফাজতে রয়েছেন।৫৪ বছরের স্লেটারের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ। এর মধ্যে রয়েছে রাতে ঘরের দরজা ভাঙা, শ্বাসরোধ করে গুরুতর শারীরিক ক্ষতি ঘটানো, পিছন থেকে হামলা করা।
প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল স্লেটার সম্প্রতি একটি পারিবারিক হিংসার ঘটনায় অভিযুক্ত হয়ে পুলিশী হেফাজতে রয়েছেন।৫৪ বছরের স্লেটারের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ। এর মধ্যে রয়েছে রাতে ঘরের দরজা ভাঙা, শ্বাসরোধ করে গুরুতর শারীরিক ক্ষতি ঘটানো, পিছন থেকে হামলা করা। অভিযোগগুলি ২০২৩ এর ৫ ডিসেম্বর এবং 12 এপ্রিল পুলিশের সামনে আসে। এরপর প্রাক্তন অজি টেস্ট ক্রিকেটার এবং ধারাভাষ্যকার মিঃ স্লেটার আদালতে জামিনের আবেদন করলে তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগ মঙ্গলবার আদালতে বিস্তারিত জানানো হয়েছে।
আদালতে মামলা চলাকালীন জেলের সবুজ রঙের পোশাক পরে উপস্থিত ছিলেন স্লেটার। কিন্তু যখন তিনি জানতে পারলেন তার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তখন হঠাৎই অসুস্থ বোধ করেন ও মাথা ঘুরে পড়ে যান। এরপর আদালত থেকে সংশোধনাগারের কর্মীরা তাঁকে সেলে ফিরিয়ে নেওয়ার সময় তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন।