Sharapova Announces Pregnancy: মা হতে চলেছেন প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভা

Maria Sharapova

মা হতে চলেছেন প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভা (Maria Sharapova)। মঙ্গলবার নিজের ৩৫তম জন্মদিনে তিনি এই সুখবর দিয়েছেন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন শারাপোভা। সেখানে তাঁকে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিতে বেবি বাম্প একেবারে স্পষ্ট। ছবির ক্যাপশনে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন লিখেছেন, "মূল্যবান সূচনা! দু'জনের জন্মদিনের কেক খাওয়া সবসময়ই আমার বিশেষত্ব।" ২০২০ সালে টেনিসকে বিদায় জানিয়েছেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। ওই বছরেই ব্রিটিশ ব্যবসায়ী অ্যালেক্সজান্ডার গিলকসের (Alexander Gilkes) সঙ্গে বাগদান সারেন তিনি।

দেখুন ছবি:

 

View this post on Instagram

 

A post shared by Maria Sharapova (@mariasharapova)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement