Bengaluru Stampede: পদপিষ্ট কাণ্ডে মৃত্যুর ক্ষতিপূরণ বাড়িয়ে ২৫ লক্ষ টাকা, তদন্তে CID

বেঙ্গালুরুতে আইপিএলে আরসিবি-র চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনে পদপিষ্টের বড় দুর্ঘটনা কাণ্ডে চাপে কর্ণাটক সরকার। বেঙ্গালুরু কাণ্ডের তদন্তভার নিয়েছে সিআইডি।

Bengaluru Stampede (Photo Credits: X)

Bengaluru Stampede: বেঙ্গালুরুতে আইপিএলে আরসিবি (RCB)-র চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনে পদপিষ্টের মত বড় দুর্ঘটনা কাণ্ডে চাপে কর্ণাটক সরকার। বেঙ্গালুরু কাণ্ডের তদন্তভার নিয়েছে সিআইডি। তদন্ত যত এগোচ্ছে, একটা জিনিস পরিষ্কার হচ্ছে, গত বুধবার দুপুরে বেঙ্গালুরুরবিরাট কোহলদের আরসিবি-র সেলিব্রেশন প্রত্যাশার থেকে অনেক বেশি মানুষ জমায়েত হয়েছিল ঠিকই, কিন্তু তাতে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থাতে গাফলতি ছিল। আর এই চাপের মাঝে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-র পদপিষ্ট মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করলেন। আগে বলা হয়েছিল, বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারদের ১০ লক্ষ টাকা করে দেবে কর্ণাটক সরকার।

প্রসঙ্গত, গত ৪ জুন বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে  আরসিবি-র আইপিএল খেতাব উদযাপনের উন্মাদনার মাঝে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন।

ক্ষতিপূরণ বাড়ল কর্ণাটক সরকার

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement