Jamie Maclaren Goal Video: ম্যাকলারেনের যে গোলে ভারতসেরা হল মোহনবাগান, দেখুন ভিডিয়ো
ভারতসেরা মোহনবাগান। লিগ শিল্ডের পর এবার আইএসএল কাপ জিতল হোসে মোলিনার দল। ম্যাচের ৯০ মিনিট শেষ। খেলার ফল ১-১। অনেকেই তখন ভাবছিলেন টাইব্রেকারেই গড়াবে ম্যাচ।
ভারতসেরা মোহনবাগান। লিগ শিল্ডের পর এবার আইএসএল কাপ জিতল হোসে মোলিনার দল। ম্যাচের ৯০ মিনিট শেষ। খেলার ফল ১-১। অনেকেই তখন ভাবছিলেন টাইব্রেকারেই গড়াবে ম্যাচ। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর কামিংসের পেনাল্টি গোলে সমতায় ফিরেছিল মোহনবাগান। তারপর অনেক আক্রমণ হলেও গোল আসেনি। কিন্তু এক্সট্রা টাইমের ৫ মিনিটে জেমি ম্যাকলারেনের গোলটা শেষ পর্যন্ত মোহনবাগানকে দ্বিমুকুট এনে দিল। হোসে মোলিনার দলকে আইএসএল কাপ এনে দিল ম্যাকলারেনের গোলটাই। বাগানের ফুটবলার স্টুয়ার্টের বলটা বেঙ্গালুরুর বক্সে আসার পর সেটা ঠিকমত ক্লিয়ার করতে পারেনি বেঙ্গালুরুর ডিফেন্ডার চিংলেন সানা। সুযোগ পেয়েই বেঙ্গালুরু গোলকিপার গুরুপ্রীতির পায়ের ফাঁক দিয়ে গোল করে দলকে কাপ এনে দিলেন ম্যাকলারেন।
দেখুন ম্যাকলারানের কাপ জেতানো গোলটি
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Advertisement
Advertisement
Advertisement