Bajrang Punia Wins Gold: কমনওয়েলথ গেমস কুস্তিতে সোনা জিতলেন ভারতের বজরং পুনিয়া

কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) কুস্তির ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতলেন ভারতের বজরং পুনিয়া (Bajrang Punia)। ফাইনালে কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ পয়েন্টে হারালেন তিনি। গোল্ড কোস্টের পর আবারও কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন ভারতের এই কুস্তিগির। ২০১৪ সালে গ্লাসগো গেমসে ৬১ কেজি বিভাগে রুপো জিতেছিলেন তিনি। গত বছর টোকিয়ো অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন বজরং পুনিয়া।

টুইট:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement