Indian Hockey Team: বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৪ গোল হজম ভারতের

হকি প্রো লিগে ফের হারল ভারতীয় পুরুষ হকি দল। মঙ্গলবার ভূবনেশ্বরকে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে ১-৪ গোলে পরাস্ত হল ভারতীয় পুরুষ হকি দল।

India Hockey Team (Photo Credit: Hockey India/ X)

হকি প্রো লিগে ফের হারল ভারতীয় পুরুষ হকি দল। মঙ্গলবার ভূবনেশ্বরকে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে ১-৪ গোলে পরাস্ত হল ভারতীয় পুরুষ হকি দল। স্কোরবোর্ডে জার্মানির একপেশে জয় দেখালোও ম্য়াচের প্রথম তিনটি কোয়ার্টারে বেশ লড়েছিলেন অমিত রোহিদাস, মনপ্রীত সিং-রা। কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটে গুরজান্ত সিংয়ের গোলে সমতায় ফিরেছিল টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম কোয়ার্টারের শেষেরর দিকে ফের গোল হজম করে ১-২ পিছিয়ে পড়ে ভারত।

এরপরের দুটি কোয়ার্টারে দুটি দলই তুলমূল্য লড়াই করতে থাকে। কিন্তু চতুর্থ কোয়ার্টারে খেই হারিয়ে আরও দুটি গোল হজম করে শেষ পর্যন্ত অমিত রোহিদাসরা ১-৪ হেরে বসেন। ভূবনেশ্বরে চলতি প্রো লিগে তিনটি খেলে ভারতের এটি দ্বিতীয় হার। এর আগে শনিবার স্পেনের কাছে ১-৩ গোলে হেরেছিল ভারতীয় পুরুষ হকি দল। তবে তারপর দিন স্পেনকে  ২-০ গোলে হারান অমিতরা।

হকিতে হার

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement