IND vs PAK, Sultan of Johor Cup: হকিতে ভারত-পাক ম্যাচ ড্র

মালয়েশিয়ার জোহরে আয়োজিত সুলতান জোহর কাপ অনুর্ধ্ব ২১-র ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচ ৩-৩ গোলে ড্র হল।

Indian Hockey Team in Asian Games Final (Photo Credit: @India_AllSports/ X)

Sultan of Johor Cup 2023: ছোটদের হকিতে ভারত-পাকিস্তান ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হল। শুক্রবার মালয়েশিয়ার জোহরে আয়োজিত সুলতান জোহর কাপ অনুর্ধ্ব ২১-র ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচ ৩-৩ গোলে ড্র হল। গতবারের চ্যাম্পিয়ন ভারত ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত ২-৩ গোলে পিছিয়ে পড়ে। খেলা শেষের মিনিটখানেক আগে উত্তমের গোলে ম্যাচ ড্র করে ভারত। হাফ টাইমে আমনদীপ লাকরার করা গোলে ১-০ এগিয়ে ছিল ভারত। এটাই ছিল এবারের সুলতান জোহর কাপের উদ্বোধনী ম্যাচ। ভারতের পরবর্তী ম্যাচ মালয়েশিয়ার বিরুদ্ধে, রবিবার।

আটটি দলকে নিয়ে এবারের টুর্নামেন্ট হচ্ছে। ভারত, মালয়েশিয়া, নিউ জিল্যান্ড ও পাকিস্তান গ্রুপ বি-তে আছে। গ্রুপ এ-তে আছে অস্ট্রেলিয়া, জার্মানি, গ্রেট ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকা। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

দেখুন এক্স

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement