IND vs ARG, FIH Hockey Pro League, Live Streaming: ভারত বনাম আর্জেন্টিনা, এফআইএচ হকি প্রো লিগ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারত বনাম আর্জেন্টিনা ম্যাচ শুরু হবে রাত ৯ টা বেজে ১০ মিনিটে
নেদারল্যান্ডের কাছে ৩-২ গোলে হারের পর রবিবার এফআইএচ প্রো লিগে আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় পুরুষ হকি দল। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। শেষ ম্যাচে ৩-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে ভারত। গত মরসুমে তৃতীয় ও ২০২০-২১ মরসুমে চতুর্থ স্থানে ছিল ভারত। এই প্রতিযোগিতায় দলের নেতৃত্ব দিচ্ছেন হরমনপ্রীত সিং এবং সহ-অধিনায়ক হিসেবে থাকচ্ছেন মনপ্রীত সিং।
ভারত-আর্জেন্টিনা ম্যাচের দল- কৃষাণ পাঠক, পিআর শ্রীজেশ, হরমনপ্রীত সিং (অধিনায়ক), অমিত রোহিদাস, জারমানপ্রীত সিং, মনপ্রীত সিং, সুমিত, সঞ্জয়, মনদীপ মোর, গুরিন্দর সিং, হার্দিক সিং (সহ-অধিনায়ক), দিলপ্রীত সিং, মৈরাংথেম রবিচন্দ্র সিং, শমশের সিং, আকাশদীপ সিং, বিবেক সাগর প্রসাদ, অভিষেক, ললিতকুমার উপাধ্যায়, এস কার্থি, গুরজন্ত সিং, সুখজিত্ সিং, রাজকুমার পাল, মনদীপ সিং, সিমরনজিৎ সিং
কোথায় দেখবেন?- ভারত বনাম আর্জেন্টিনা সরাসরি দেখা যাবে watch.hockey ওয়েবসাইট এবং FanCode অ্যাপ এবং ওয়েবসাইটে। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ফার্স্ট, স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট ২-এ।