Hangzhou Asian Games : এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জয় ভারতের

এয়ার রাইফেল তিন জনের মিলিত পয়েন্টের পরিমাণ ১৮৯৩.৭

Photo @India_AllSports

হ্যানঝাউতে এশিয়ান গেমসে (Hangzhou Asian Games) পুরুষ দলের পক্ষ থেকে এয়ার রাইফেলে সোনা জিতল ভারত। রুদ্রাক্ষ পাটিল, ঐশ্বরী তোমার, দিব্যাংশ পানওয়ার ১০ মিটার এয়ার রাইফেল সোনা জয় করেন। চিনের অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমসের প্রথম সোনা ঘরে তুলল ভারত। এয়ার রাইফেল তিন জনের মিলিত পয়েন্টের পরিমাণ ১৮৯৩.৭। যা একটি নতুন বিশ্ব রেকর্ড বলে জানা গেছে।

এর পাশাপাশি সোনা জয়ের ক্ষেত্রে সমস্ত নজর রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের দিকে। শ্রীলঙ্কার সঙ্গে ফাইনাল ম্যাচ রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। এছাড়া রোয়িংয়ে ব্রোঞ্জ পকেটে পুরেছে ভারত।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement