Gold in Squash Mixed Double: এশিয়ান গেমস স্কোয়াশ মিক্সড ডাবলসে সোনা জয় দীপিকা পাল্লিকাল ও হরিন্দর পাল সিং সান্ধুর
দু'জনে মিলে ভারতকে দিনের দ্বিতীয় এবং ২০২৩ এশিয়ান গেমসের ২০ নম্বর সোনা এনে দিলেন। ফলে মোট পদকের সংখ্যা দাঁড়াল ৮৩-তে
আজ বৃহস্পতিবার ৫ অক্টোবর স্কোয়াশ মিক্সড ডাবলসে ভারতকে সোনা এনে দিলেন দীপিকা পাল্লিকাল (Dipika Pallikal) ও হরিন্দর পাল সিং সান্ধু (Harinder Pal Singh Sandhu)। দু'জনে মিলে ভারতকে দিনের দ্বিতীয় এবং ২০২৩ এশিয়ান গেমসের ২০ নম্বর সোনা এনে দিলেন। ফলে মোট পদকের সংখ্যা দাঁড়াল ৮৩-তে। এশিয়ান গেমসে মিক্সড ডাবলসে মালয়েশিয়ার মহম্মদ কামাল (Mohd Kamal) ও আইফা আজমানকে (Aifa Azman) হারিয়ে সোনা জিতেছেন দীপিকা পাল্লিকাল ও হরিন্দরপাল সিং সান্ধু। এশিয়ান গেমসে মিক্সড ডাবলসে অভিষেক হওয়ায় এই জয় আরও তাৎপর্যপূর্ণ। ২০২৩ এশিয়ান গেমসে এটি ভারতের স্কোয়াশে দ্বিতীয় সোনা। দীপিকা পাল্লিকাল কার্তিক ও হরিন্দরপাল সিং সান্ধু জুনে এশিয়ান মিক্সড ডাবলস স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে র্যাচেল আর্নল্ড (Rachel Arnold) ও ইভান ইউয়েনকে (Ivan Yuen) ১১-১০, ১১-৮ ব্যবধানে জয় লাভ করে। Gold in Compound Archery: এশিয়ান গেমসে কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা জয় জ্যোতি, অদিতি, পরনীতের