Ismail Cipe: ভূমিকম্পের ধ্বংসস্তুপ নিজের শহরে, সব ফেলে উদ্ধারকাজে ঝাঁপালেন তারকা গোলকিপার
প্রচণ্ড শক্তিশালী চারটি ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত তুরস্কের বেশ কয়েকটি প্রদেশ, শহর। সোমবার ভোরে ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর তুরস্ক, সিরিয়ায় আরও তিনটি বড় মাপের ভূমিকম্প হয়।
প্রচণ্ড শক্তিশালী চারটি ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত তুরস্কের বেশ কয়েকটি প্রদেশ, শহর। সোমবার ভোরে ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর তুরস্ক, সিরিয়ায় আরও তিনটি বড় মাপের ভূমিকম্প হয়। আর এতে এত বড় বিপর্যয় নেমে আসে, সে উদ্ধারকাজের লোক মিলছে না। এবার নিজের জন্মস্থানের শহরের দু:সময়ে এগিয়ে এলেনে তুরস্কের নামী ক্লাব গালাতাসকারের গোলকিপার ইসমাইল সিপে।
তুরস্কের শহর হাতাইয়ে জন্ম ইসমাইলের। আর ভূমিকম্পের পর হাতাই পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত। বহু মানুষ মারা গিয়েছেন, উদ্ধার করার লোক পাওয়া যাচ্ছে না, ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ খাবারের অভাবে ঘুরছেন। আর হাতাইয়ের পাশে থাকতে গাড়িতে ত্রান সামগ্রি নিয়ে ছুটে গেলেন ইসমাইল। খাবার প্যাকেট, ওষুধের পাশাপাশি তারকা গোলকিপার সঙ্গে নিয়ে উদ্ধার সামগ্রীও।
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)