Santosh Trophy 2024-25: গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেসকে হারিয়ে ছয় বছর পর সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা, ফাইনালে মুখোমুখি কেরলের

প্রথম থেকে রবি, নরহরিদের দাপটে বাংলা ম্যাচে নিজেদের কর্তৃত্ব বজায় রাখে। ফাইনাল বাঁশি বাজার আগে অবধি বাংলা ৪টি গোল করে । বাংলার হয়ে রবি হাঁসদা দুটি, মনোতোষ মাজি ও নরহরি শ্রেষ্ঠা একটি করে গোল করেছেন।

Bengal Into Santosh Trophy Semi Final (Photo Credit: X@MohunBaganHub)

হায়দরাবাদের গত ২৯ ডিসেম্বর সন্তোষ ট্রফির প্রথম সেমিফাইনালে  গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেসকে ৪-২ গোলে হারিয়ে ছয় বছর পর ফাইনালে পৌঁছেছে বাংলা। প্রথম থেকে রবি, নরহরিদের দাপটে বাংলা ম্যাচে নিজেদের কর্তৃত্ব বজায় রাখে। ফাইনাল বাঁশি বাজার আগে অবধি বাংলা ৪টি গোল করে । বাংলার হয়ে রবি হাঁসদা দুটি, মনোতোষ মাজি ও নরহরি শ্রেষ্ঠা একটি করে গোল করেছেন। সার্ভিসেসের দুটি গোলের মধ্যে শ্রেয়স গোপালন একটি গোল করেন। অপর গোলটি আত্মঘাতী। ৩২ বারের বিজয়ী বাংলা এই নিয়ে ৪৭বার সন্তোষ ট্রফির ফাইনালে উঠল।মঙ্গলবার ফাইনালে বাংলা ও কেরল মুখোমুখি লড়াইয়ে নামবে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement