PSG vs Bayern Munich, FIFA Club World Cup 2025 Highlights: বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজি

পিএসজির হয়ে ডিজায়ার ডুয়ে (Désiré Doué) ৭৮ মিনিটে এবং ওসমান ডেম্বেলের (Ousmane Dembélé) ৯৬ মিনিটে গোল করেন। খেলা চলাকালীন পিএসজির দুই ডিফেন্ডার উইলিয়ান পাচো (Willian Pacho) ৮২ মিনিটে এবং লুকাস হার্নান্দেজ (Lucas Hernández) ৯২ মিনিটে রেড কার্ড পান

Paris-Saint Germain (Photo Credit: @X_1KH1_/ X)

FIFA Club World Cup 2025: প্যারিস সেন্ট-জার্মেইন (Paris Saint-Germain) ফিফা ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আটলান্টার মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নাটকীয় কোয়ার্টারফাইনালে মাঠে মাত্র নয়জন খেলোয়াড় নিয়ে বায়ার্ন মিউনিখকে (Bayern Munich) ২-০ গোলে পরাজিত করে পিএসজি (PSG)। বর্তমান উয়েফা চ্যাম্পিয়ানস লিগ (UEFA Champions League) বিজয়ী পিএসজির হয়ে ডিজায়ার ডুয়ে (Désiré Doué) ৭৮ মিনিটে এবং ওসমান ডেম্বেলের (Ousmane Dembélé) ৯৬ মিনিটে গোল করেন। খেলা চলাকালীন পিএসজির দুই ডিফেন্ডার উইলিয়ান পাচো (Willian Pacho) ৮২ মিনিটে এবং লুকাস হার্নান্দেজ (Lucas Hernández) ৯২ মিনিটে রেড কার্ড পান। অন্যদিকে, বায়ার্ন খেলার বেশ বড় ভাগে ভালো ছিল কিন্তু অফসাইডের জন্য তাদের দুটি গোল বাতিল হয়েছে। খেলা চলাকালীন সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হল মিউনিখ প্রথম হাফেই তাদের প্লেমেকার জামাল মুশিয়ালাকে (Jamal Musiala) গোড়ালির সম্ভাব্য গুরুতর চোটে হারায়। হ্যারি কেন (Harry Kane) চেষ্টা করেও গোল করতে পারেননি। Diogo Jota: চোখের জলে শেষ বিদায় দিয়েগো জটা ও তার ভাই আন্দ্রেকে, কফিন জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

ডিজায়ার ডুয়ে গোলে এগিয়ে গেল পিএসজি

রেড কার্ড পেলেন পিএসজির ডিফেন্ডার উইলিয়ান পাচো

ওসমান ডেম্বেলের গোলে নিশ্চিত পিএসজির জয়

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement