FIFA World Cup 2022 Final: ফাইনালের মঞ্চে আর্জেন্টিনার কাছে হার, বিক্ষোভের আগুন জ্বলল ফ্রান্সে (দেখুন ভিডিও)
হার সহ্য করতে পারেননি ফ্রান্সের ফুটবল ভক্তরা। জায়গায় জায়গায় শুরু হয় বিক্ষোভ, অগ্নি সংযোগ। হিংসার আঁচ ছড়িয়ে পড়ে সর্বত্র।
রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022)এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারের খেলার নিষ্পত্তি হয়। পেনাল্টি শুট-আউটে ৪-২ গোলে ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। নিজেদের ভুলে ম্যাচ হাতছাড়া হয় ফ্রান্সের। কিন্তু এই হার সহ্য করতে পারেননি ফ্রান্সের ফুটবল ভক্তরা। জায়গায় জায়গায় শুরু হয় বিক্ষোভ, অগ্নি সংযোগ। হিংসার আঁচ ছড়িয়ে পড়ে সর্বত্র। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, দোকানে শুরু হয় ভাংচুর। ঘটনার মোকাবিলায় নামানো হয় পুলিশ। দেখুন সেই ভিডিও-
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement