FIFA U20 World Cup 2023: ইন্দোনেশিয়ার পরিবর্তে আর্জেন্টিনায় আয়োজিত হবে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ
এর আগে ১৯৭৯, ১৯৯৫, ১৯৯৭, ২০০১, ২০০৫ ও ২০০৭ সালে রেকর্ড ৬ বার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা
আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত ইন্দোনেশিয়ার পরিবর্তে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০২৩ আয়োজন করবে আর্জেন্টিনা। বালির গভর্নর ইজরায়েলের দলকে আয়োজনে অস্বীকৃতি জানানোর পর ইন্দোনেশিয়া আয়োজনের অধিকার হারায়। ফিফা দল বিভাগের জন্য লটারি করে এবং সেই অনুযায়ী প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক আর্জেন্টিনা এবং উজবেকিস্তান। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। লা প্লাটা, মেন্ডোজা, সান হুয়ান এবং সান্তিয়াগো দেল এস্তেরো এই চারটি শহরে মোট ছয়টি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে চব্বিশটি দল। সান্টিয়াগো দেল এস্তেরো স্টেডিয়ামে আর্জেন্টিনা ও উজবেকিস্তানের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে ১৯৭৯, ১৯৯৫, ১৯৯৭, ২০০১, ২০০৫ ও ২০০৭ সালে রেকর্ড ৬ বার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লা প্লাতা স্টেডিয়ামে সেমিফাইনাল, তৃতীয় স্থান ও ফাইনালের প্লে-অফ অনুষ্ঠিত হবে।