England Beat Pakistan: সম্মানরক্ষা! পাকিস্তানকে ইডেনে ৯৩ রানে হারাল ইংল্যান্ড
২০২৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা আগেই শেষ হয়ে গেছিল ইংল্যান্ড ও পাকিস্তানের কাছে। কিন্ত, কলকাতার ) ইডেন গার্ডেন্সে () সম্মানরক্ষার ও প্রাথমিক পর্বে নিজেদের চূড়ান্ত ম্যাচে পাকিস্তানকে ৯৩ রানে হারাল ইংল্যান্ড।
২০২৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা আগেই শেষ হয়ে গেছিল ইংল্যান্ড (England) ও পাকিস্তানের (Pakistan) কাছে। কিন্ত, কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সম্মানরক্ষার ও প্রাথমিক পর্বে নিজেদের চূড়ান্ত ম্যাচে পাকিস্তানকে ৯৩ রানে হারাল ইংল্যান্ড (England Beat Pakistan)। প্রথম ইনিংসে বেন স্টোকসের ৮৪ রানের ইনিংস ও দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলা ডেভিড উইলির তিন উইকেট তাদের জয়ে যথেষ্ট অবদান রেখেছে।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৩৭ রান করেন ইংল্যান্ড। বেন স্টোকস ৮৪ ও জে রুট ৬০ এবং জনি বারিস্টো অর্ধশতক করেন। অন্যদিকে বাবর আজম ৩৮ ও মহম্মদ রিজওয়ান ৩৬ রান করেন। অন্যদিকে ১০ ওভারে ৫৬ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলা ডেভিড উইলি। আরও পড়ুন: Sri Lanka: সাতের বৃত্তের কক্ষচ্যুত হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতাঅর্জনে ব্যর্থ শ্রীলঙ্কা