Diamond League 2023: ডায়মন্ড লীগে রেকর্ড গড়ে খেতাব নীরজের

এই নিয়ে দ্বিতীয়বার ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হলেন নীরজ চোপড়া

Neeraj Chopra (Photo Credit: ANI/Twitter)

দোহা ডায়মন্ড লিগে (Diamond League) আবার চমক দেখালেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। টোকিও অলিমপিক্সের ( Tokyo Olympic) পর আবার নতুনভাবে চমক দেখল ভারত সহ গোটা বিশ্ব। এবারে ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুড়ে রেকর্ড গড়েছেন নীরজ। নীরজের থেকে কিছুটা কমদুরস্তেব জ্যাভলিন ছুঁড়ে দ্বিতীয় স্থান দখল করেন চেক প্রজাতন্ত্রের জাকুর ভালদেচ।

৮৮.৬৩ মিটারের দুরত্বে জ্যাভলিন ছোড়েন তিনি। খেলায় তৃতীয় স্থান দখল করেছেন অ্যান্ডারসন পিটার্স। যিনি ৮৫.৮৮ মিটার দুরত্বে জ্যাভলিন ছোড়েন। নীরজের এই সাফল্যে তাঁকে অনেকেই টুইট করে অভিনন্দন জানিয়েছেন।

এই নিয়ে দ্বিতীয়বার ডায়মন্ড লিগ জিতলেন নীরজ। জুরিখে গত বছর প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন জেতেন তিনি।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement