Drew McIntyre Wishes Indian team Good Luck: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে শুভেচ্ছা WWE তারকা ড্রিউ ম্যাকিনটায়ারের

ড্রিউ ম্যাকিনটায়ার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তাঁকে আবার ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখা যায়

WWE Superstar Drew McIntyre in Indian Jersey (Photo Credit: Mufaddal Vohra/ X)

আজ থেকে শুরু ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য রোহিত শর্মা (Rohit Sharma) ও ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (WWE) সুপারস্টার ড্রিউ ম্যাকিনটায়ার (Drew McIntyre)। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ডাব্লিউডাব্লিউই সুপারস্টারের একটি ছবি। যেখানে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। বুধবার ড্রিউ ম্যাকিনটায়ার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তাঁকে আবার ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখা যায়। সেই ছবি পোস্ট করে রোহিত এবং ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শুধু তাই নয় তিনি ভারতের আতিথেয়তার প্রশংসা করেন এবং সেই কথা যে তিনি কখনই ভুলতে পারবেনা সে কথাও উল্লেখ করেন। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ২০১৯ রানার্সআপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ বিশ্বকাপ। এদিকে ভারতের ম্যাচ রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে। India's ODI Cricket World Cup 2023 Schedule: আজ থেকে শুরু বিশ্বকাপ, জানুন ভারতের ম্যাচের সম্পূর্ণ সূচি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement