County Pitch, Cricket Viral Video: পিচ কোনটা আউটফিল্ড কোনটা! দেখুন, কাউন্টি ম্যাচের সবুজ উইকেটে হতভম্ব ক্রিকেট দুনিয়া

প্রথম সেশনে সমারসেট দল মাঠে নামার সঙ্গে সঙ্গে কুপার অ্যাসোসিয়েটসের পিচ সমর্থকদের একই সঙ্গে হতবাক করে দেয়। উইকেটটি পুরো সবুজ। সেখানে মাটির বাদামী প্যাচের কোনও চিহ্ন নেই।

County Cricket Green Pitch (Photo Credit: County Championship/ X)

County Pitch, Cricket Viral Video: সম্প্রতি সমারসেট বনাম এসেক্স (Somerset vs Essex) কাউন্টি চ্যাম্পিয়নশিপের (County Championship ) ম্যাচ চলাকালীন যে সবুজ উইকেট ব্যবহার করা হয় সেটা ক্রিকেট বিশ্বের আলোচনায় পরিণত হয়েছে। পিচটি এতটাই সবুজ ছিল যে এটি আউটফিল্ডের সঙ্গে মিশে যায়। সেই ক্রিকেট উইকেট সাধারণ পিচের চেয়ে বেশী লনের মতো দেখাচ্ছিল। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। কাউন্টির অফিসিয়াল হ্যান্ডেলে শেয়ার করা এই ভিডিও দেখে জানা যায় এই পিচ টনটনের কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডের (Cooper Associates County Ground, Taunton)। প্রথম সেশনে সমারসেট দল মাঠে নামার সঙ্গে সঙ্গে কুপার অ্যাসোসিয়েটসের পিচ সমর্থকদের একই সঙ্গে হতবাক করে দেয়। উইকেটটি পুরো সবুজ। সেখানে মাটির বাদামী প্যাচের কোনও চিহ্ন নেই। গ্রিন পিচ সাধারণত ফাস্ট বোলারদের জন্য প্রস্তুত করা হয় কিন্তু তাই বলে এরকম পিচ দেখা যায়না। England Test Squad: টেস্ট দল ঘোষণা স্টোকসদের, চমক যেখানে

কাউন্টি ম্যাচের সবুজ উইকেট থেকে হতভম্ব ক্রিকেট দুনিয়া

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement