Prithvi Shaw With Rumoured Girlfriend: দেখুন, মুম্বইয়ের রেস্তোরাঁর বাইরে পৃথ্বী শয়ের সঙ্গে নতুন গার্লফ্রেন্ড
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে একটি নতুন মেয়ের সাথে দেখা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে পৃথ্বী গাড়ি চালাচ্ছিলেন এবং সামনের সিটে ওই মেয়ে তার সঙ্গে বসে ছিলেন
Prithvi Shaw With Rumoured Girlfriend: পৃথ্বী শ (Prithvi Shaw) এইবার আইপিএলে আনসোল্ড থাকলেও ফের শিরোনামে এসেছেন। টিম ইন্ডিয়া থেকেও বাইরে থাকা এই তারকা বরাবরই খেলার চেয়ে অন্যান্য কারণে আলোচনায় বেশী থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে একটি নতুন মেয়ের সাথে দেখা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে পৃথ্বী গাড়ি চালাচ্ছিলেন এবং সামনের সিটে ওই মেয়ে তার সঙ্গে বসে ছিলেন। ক্যামেরাম্যান দেখে মুখ ঢেকে নেয় মেয়েটি। এদিকে পৃথ্বীও পাপারাৎজিদের কাছে আবেদন করেন ছবি না তুলতে। এই নতুন মেয়ে কে, সে সম্পর্কে বেশি তথ্য পাওয়া যায়নি। তবে এই ওপেনার কি নতুন গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছে সেই নিয়ে আলোচনা চরমে উঠেছে। এর আগে পৃথ্বীকে অভিনেত্রী নিধি তাপাড়িয়া (Nidhi Tapadia)-এর সঙ্গে দেখা যেত কিন্তু ভাইরাল ভিডিওর মেয়েটি নিধি নন। Amit Mishra: পণ না মেলায় স্ত্রীকে অত্যাচার, অস্বীকার তারকা ক্রিকেটার অমিত মিশ্রর