Usman Khawaja Century: অবশেষে খরা কাটিয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬তম টেস্ট সেঞ্চুরি উসমান খোয়াজার
২০২৩ সালের জুনে বার্মিংহামে অ্যাসেজ সেঞ্চুরি করার পর দেড় বছরেরও বেশি সময় পর এটি তার প্রথম সেঞ্চুরি। ইনিংসটি শ্রীলঙ্কায় তার প্রথম টেস্ট সেঞ্চুরিও। এখন কেবল দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশকে বাদ দিয়ে সব দেশগুলিতে তিনি সেঞ্চুরি করেছেন
Usman Khawaja Century: গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন উসমান খোয়াজা। ট্রাভিস হেডের সাথে ইনিংস শুরু করে এই দুই ক্রিকেটার মাত্র ১৪.৩ ওভারে ৯২ রানের পার্টনারশিপ গড়েন। এরপর হেড হাফ সেঞ্চুরি (৫৭) করে ফিরে গেলে তিন নম্বর মার্নাস লাবুশেনের সাথেও ৪১ রানের পার্টনারশিপ গড়েন তিনি। স্টিভ স্মিথের সঙ্গে অস্ট্রেলিয়াকে ২০০ রানের গণ্ডি পেরিয়ে ড্রিঙ্কস বিরতির পরপরই ল্যান্ডমার্ক ফিগারে পৌঁছে যান ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। এটি খোয়াজার ১৬তম টেস্ট ম্যাচ সেঞ্চুরি। ২০২৩ সালের জুনে বার্মিংহামে অ্যাসেজ সেঞ্চুরি করার পর দেড় বছরেরও বেশি সময় পর এটি তার প্রথম সেঞ্চুরি। ইনিংসটি শ্রীলঙ্কায় তার প্রথম টেস্ট সেঞ্চুরিও। এখন কেবল দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশকে বাদ দিয়ে সব দেশগুলিতে তিনি সেঞ্চুরি করেছেন। তাছাড়া প্রাক্তম ওপেনার পার্টনার ডেভিড ওয়ার্নারের চেয়ে উসমান খোয়াজার টেস্ট সেঞ্চুরির সংখ্যা এখন বেশি। SL vs AUS Toss Update: টসে জিতে প্রথমে ব্যাট করছে স্টিভ স্মিথরা, টেস্টে অভিষেক করলেন জস ইংলিশ