Umesh Yadav: প্রয়াত ভারতীয় ক্রিকেটার উমেশ যাদবের বাবা তিলক যাদব
গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন উমেশ যাদবের বাবা। একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। শেষ পর্যন্ত ওষুধ সাড়া না দেওয়ার খবর উমেশ যাদবকে দেন চিকিৎসকরা।
গত ২২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রয়াত হলেন ভারতীয় ফাস্ট বোলার উমেশ যাদবের বাবা। ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমেশ যাদবের বাবা তিলক যাদব। গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন উমেশ যাদবের বাবা। একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। শেষ পর্যন্ত ওষুধ সাড়া না দেওয়ার খবর উমেশ যাদবকে দেন চিকিৎসকরা। উমেশ তখন বাবাকে নিয়ে নাগপুরে নিয়ে আসেন। উমেশ যাদবের বাবা তিলক যাদব ভালনি কয়লা খনিতে কাজ করতেন। তিলক যাদব চেয়েছিলেন উমেশকে পুলিশের চাকরি দিতে। কিন্তু তাতেও তিনি সফল হননি। টেনিস বল ক্রিকেট খেলা উমেশ বিদর্ভের রঞ্জি ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর ভারতীয় দলেও অভিষেক হয় তাঁর। প্রথম ক্রিকেটার হিসেবে বিদর্ভের হয়ে টেস্ট খেলার নজির গড়েন তিনি।
দেখুন পোস্ট
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
Faridabad Shocker: স্ত্রীর সঙ্গে অশান্তি, চার সন্তানকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দিল বাবা
Sonam Raghuvanshi's 'Lover' Video After Raja's Death: চেরাপুঞ্জির কাছে রাজাকে মেরে সোনমের বাবার চোখের জল মোছাচ্ছে রাজ কুশওয়া, দেখুন ভিডিয়ো
Tejashwi Yadav: বিহারে পরিবর্তন চাইছে জনগণ, বিধানসভা নির্বাচন নিয়ে মন্তব্য তেজস্বী যাদবের
Advertisement
Advertisement
Advertisement