Harbhajan Singh: হরভজন সিংকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ধন্যবাদ জানালেন আপ সাংসদ

ভারতের প্রাক্তন তারকা হরভজন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাজ্জির জীবনে শান্তি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করে চিঠি লেখেন প্রধানমন্ত্রী।

Harbhajan Singh (Photo Credit: ANI/Twitter)

ভারতের প্রাক্তন তারকা হরভজন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাজ্জির জীবনে শান্তি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করে চিঠি লেখেন প্রধানমন্ত্রী। এই কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন আম আদমি পার্টির সাংসদ হরভজন।

ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে নেমেছেন হরভজন। আম আদমি পার্টির টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছেন ভাজ্জি। টেস্টে ৪১৭টি এবং ওয়ানডে-তে ২৬৯টি উইকেটের মালিক দেশের হয়ে ১৭ বছর খেলেন।

গতকাল, সোমবার হরভজন তাঁর ৪২ তম জন্মদিন পালন করেন। বলিউড নায়িকা গীতা বাসরকে বিয়ে করা হরভজন এখন দু সন্তানের বাবা। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে দেশকে বহু ম্যাচে জেতানোর নায়ক ভাজ্জি এখন রাজনৈতিক কেরিয়ারে অরবিন্দ কেজরিওয়ালের বড় ভক্ত।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement