Sri Lanka Squad, CWC 2023: বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে যোগ অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দুষ্মন্ত চামিরার
দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে প্রথম তিন ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাঞ্জেলো ম্যাথুজ (Angelo Mathews) ও দুষ্মন্ত চামিরা (Dushmantha Chameera) ভারতে সফরকারী দলের সঙ্গে যোগ দেবেন। শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচকরা এই সিদ্ধান্তটি নিয়েছে যাতে দলের বিদ্যমান স্কোয়াডের সদস্যের কেউ যদি আকস্মিক চোটের পরিস্থিতির মুখোমুখি হয় তবে তাঁর জন্য পরিবর্ত নিশ্চিত করতে। সেই অনুযায়ী আজ দলের সঙ্গে যোগ দেবেন ম্যাথুজ ও চামিরা। শ্রীলঙ্কার বিশ্বকাপের পরের ম্যাচ ২১ অক্টোবর লখনউয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। শ্রীলঙ্কা দলে কাঁধের চোটের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি পেসার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে প্রথম তিন ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে শ্রীলঙ্কা। দলের অধিনায়ক দাসুন শানাকা (Dasun Shanaka) ইতিমধ্যে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এবং তার পরিবর্তে অলরাউন্ডার চামিক করুনারত্নেকে (Chamika Karunaratne) রাখা হয়েছে। শানাকার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করেন কুশল মেন্ডিস (Kusal Mendis)। Mitchell Santner Record: চেপকে স্যান্থনারের স্পিন জাদু, ভিট্টোরির পর নিউজিল্যান্ডের দ্বিতীয় স্পিনার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক