Sara Chanting in Indore Stadium: শুভমনকে দেখে ইন্দোর স্টেডিয়ামে সারা সারা রব (দেখুন ভিডিও)

'হামারি ভাবী কাইসি হো, সারা ভাবী জাইসি হো' (আমাদের বৌদি কেমন হবে, সারা বৌদির মতো হবে) স্লোগান দিয়ে ভক্তদের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Shubman Gill (Photo Credit: Shubhman Gill/ Twitter)

ব্যাট হাতে দুর্দান্ত শতরানের পর শতরান করে সংবাদ শিরোনামে তো রয়েইছেন শুভমন গিল (Shubman Gill)। এবার শিরোনামে এলেন অন্য কারণে, মঙ্গলবার নিউজিল্যান্ডের ইনিংসের সময় ইন্দোরের দর্শকরা ভারতীয় ব্যাটসম্যানকে দেখে সারার নাম নিতে থাকেন। 'হামারি ভাবী কাইসি হো, সারা ভাবী জাইসি হো' (আমাদের বৌদি কেমন হবে, সারা বৌদির মতো হবে) স্লোগান দিয়ে ভক্তদের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই প্রথম নয়, এর আগেও ২৩ বছর বয়সী ওপেনারকে দেখে সারার নাম নিয়েছেন ভক্তরা। ২৪ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium, Indore) ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। বিশ্বকাপের বছরে ঘরের মাঠে ৫০ ওভারের সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে ৯০ রানে ম্যাচ জেতে ভারত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement