RR vs CSK IPL 2025: চেন্নাইয়ের রাহুল ত্রিপাঠীকে আউট করার পর 'পুষ্পা'রাজ স্টাইলে উদযাপন ওয়ানিন্দু হাসারাঙ্গার, ভিডিও ভাইরাল (দেখুন ভিডিও)

Pushpa Style by hasaranga (Photo Credit: X@itschinna18)

আইপিএল ২০২৫ এর প্রথম ম্যাচে খুব খারাপ পারফরম্যান্স করেছিলেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। গুয়াহাটিতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়ে মাত্র একটি উইকেট নেন রাজস্থান রয়্যালসের নির্ভর যোগ্য বোলার হাসরাঙ্গা। তবে দ্বিতীয় ম্যাচেই নিজের হারানো ফর্ম ফিরে পেলেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে  ৪ উইকেট নিয়ে রাজস্থান রয়্যালসকে জয়ের দিকে নিয়ে যান তিনি। প্রথম ওভারেই রাহুল ত্রিপাঠীকে আউট করেন হাসরাঙ্গা। তার গুগলি ত্রিপাঠীর প্যাডের দিকে আসতেই রাহুল পিছিয়ে গিয়ে মিড-উইকেট এলাকা দিয়ে শটের টার্গেট করেন কিন্তু বল ও ব্যাটের সংযোগ ঠিক মত না হওয়ায় ডিপ এ  আউট হয়ে যান। ত্রিপাঠীর উইকেট নেওয়ার পর হাসরাঙ্গা বিখ্যাত 'পুষ্পা' সিনেমার ঢঙ্গে সেলিব্রেট করেন। এরপর শিবম দুবে, বিজয় শঙ্কর ও ঋতুরাজ গায়কওয়াড়কেও আউট করেন তিনি।

রাহুল ত্রিপাঠিকে আউট করে 'পুষ্পা'-র স্টাইলে উদযাপন ওয়ানিন্দু হাসারাঙ্গা

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement