Ramiz Raja, Cricket Viral Video: লাইভ টিভিতে ম্যাচ প্রেজেন্টেশনে পিএসএলকে 'আইপিএল' বললেন রামিজ রাজা, দেখুন ভাইরাল ভিডিও

প্রেজেন্টেশনের সময় যখন আয়ারল্যান্ডের জশ লিটলকে (Josh Little) ম্যাচের সেরা ক্যাচ নেওয়ার জন্য পুরষ্কার দেওয়া হয় তখন রামিজ ভুল করে টুর্নামেন্টকে পিএসএলের পরিবর্তে 'এইচবিএল আইপিএল' (HBL IPL) বলে ফেলেন।

Ramiz Raja (Photo Credit: @imransiddique89/ X)

Ramiz Raja, Cricket Viral Video: মুলতান সুলতানস (Multan Sultans) পিএসএল ২০২৫ (PSL 2025) এর প্রথম জয় পেলেও রামিজ রাজার (Ramiz Raja) একটি ভুল লাইমলাইট কেড়ে নিয়েছে। ঘটনাটি ঘটে ম্যাচ শেষের প্রেজেন্টেশনে সময়। প্রেজেন্টেশনের সময় যখন আয়ারল্যান্ডের জশ লিটলকে (Josh Little) ম্যাচের সেরা ক্যাচ নেওয়ার জন্য পুরষ্কার দেওয়া হয় তখন রামিজ ভুল করে টুর্নামেন্টকে পিএসএলের পরিবর্তে 'এইচবিএল আইপিএল' (HBL IPL) বলে ফেলেন। লাইভ টিভিতে করা এই ভুলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এখানে উল্লেখ্য, গত ১০ বছরে এই প্রথম আইপিএল (IPL)-এর সঙ্গে আয়োজিত হয়েছে পাকিস্তান সুপার লিগ। সাধারণত পিএসএল ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয় কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) কারণে এবং পাকিস্তানের আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে পিএসএল এপ্রিল-মে আয়োজিত হয়েছে। এবার আইপিএল শুরু হয়েছে ২২ মার্চ, ফাইনাল ২৫ মে। অন্যদিকে পিএসএল শুরু হবে ১১ এপ্রিল, শেষ হবে ১৮ মে। Multan Sultans vs Lahore Qalandars, PSL 2025 Scorecard: শাহিনের লাহোর কালান্দার্সকে হারিয়ে অবশেষে জয়ের খাতা খুলল রিজওয়ানের মুলতান সুলতানস, দেখুন পিএসএল ২০২৫ স্কোরকার্ড

পিএসএলকে 'আইপিএল' বললেন রামিজ রাজা

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement