Rishad Hossain, Nahid Rana in PSL 2025: বাতিল পিএসএল ২০২৫! পাকিস্তান থেকে নিরাপদে বেরিয়ে বাংলাদেশের পথে রিশাদ হোসেন, নাহিদ রানা

জানা গিয়েছে, বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রাদের আশ্বস্ত করে ফেরার ব্যবস্থা করে। চারজন বাংলাদেশি (দুই ক্রিকেটার এবং দুই সাংবাদিক) কাল রাওয়ালপিন্ডি থেকে দুবাইয়ে যান একটি প্রাইভেট চাটার্ড ফ্লাইটে।

Rishad Hossain and Nahid Rana with Journalists (Photo Credit: @BDCricTime/ X)

Rishad Hossain, Nahid Rana in PSL 2025: ভারত এবং পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনায় বাতিল হয়েছে পিএসএল ২০২৫ (PSL 2025)। পাকিস্তানের এই লিগে খেলতে যাওয়া বাংলাদেশের দুই তারকা রিশাদ হোসেন (Rishad Hossain), নাহিদ রানা (Nahid Rana) এবং বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিক পাকিস্তানে আটকে পড়েন। তাদের সেখান থেকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে বলে রিপোর্ট করেছে বাংলাদেশের মিডিয়া। জানা গিয়েছে, বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রাদের আশ্বস্ত করে ফেরার ব্যবস্থা করে। চারজন বাংলাদেশি (দুই ক্রিকেটার এবং দুই সাংবাদিক) কাল রাওয়ালপিন্ডি থেকে দুবাইয়ে যান একটি প্রাইভেট চাটার্ড ফ্লাইটে। বাংলাদেশ ক্রিকেট এবং পাকিস্তানের বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করে এই উদ্ধার কাজ চালায়। তারা সবাই একই ফ্লাইটে দুবাই থেকে বাংলাদেশে আসছেন এবং আজ ঢাকা পৌঁছানোর কথা। এর আগে রিশাদ হোসেন শাহিনের অধিনায়কত্বে লাহোরের হয়ে খেলছিলেন এবং নাহিদ বাবরের অধিনায়কত্বে পেশোয়ারের হয়ে খেলছিলেন। PSL 2025 Match Postponed: ভারতের পাল্টা হামলার পর পিছিয়ে গেল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পিএসএল ম্যাচ

পাকিস্তান থেকে নিরাপদে বেরিয়ে বাংলাদেশের পথে রিশাদ হোসেন, নাহিদ রানা

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement