Black Armbands in IPL, Pahalgam Terrorist Attack: পহেলগাঁওয়ে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আইপিএলে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন ক্রিকেটাররা

দুই বিদেশি নাগরিকসহ ২৬ জনের প্রাণ কেড়ে নেওয়া এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্মরণে খেলোয়াড় ও আম্পায়াররা কালো আর্মব্যান্ড পরে থাকবেন এবং ম্যাচের আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবেন বলে জানা গিয়েছে।

Pahalgam Attack (Photo Credit: @prachyam7/ X)

Black Armbands in IPL, Pahalgam Terrorist Attack: বুধবার (২৩ এপ্রিল) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মধ্যে আইপিএল ২০২৫ (IPL 2025) এর ম্যাচ চলাকালীন পহেলগাঁও সন্ত্রাসী হামলায় (Pahalgam Terrorist Attack) ক্ষতিগ্রস্থদের প্রতি শ্রদ্ধা জানাবে বিসিসিআই (BCCI)। দুই বিদেশি নাগরিকসহ ২৬ জনের প্রাণ কেড়ে নেওয়া এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্মরণে খেলোয়াড় ও আম্পায়াররা কালো আর্মব্যান্ড পরে থাকবেন এবং ম্যাচের আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবেন বলে জানা গিয়েছে। তাছাড়া পুরো খেলা জুড়ে মাঠে কোনো চিয়ারলিডার উপস্থিত থাকবে না। নিরীহ পর্যটকদের উপর হামলার বিষয়টি বিশ্ব জুড়ে ব্যাপক নিন্দা পেয়েছে। বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। লোকেশ রাহুল (KL Rahul) এবং শুভমন গিল (Shubman Gill) তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে এই হামলার নিন্দা করেছেন। Cricketers on Pahalgam Terrorist Attack: গৌতম গম্ভীর থেকে শুভমন গিল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা ভারতীয় ক্রিকেট মহলের

আইপিএলে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন ক্রিকেটাররা

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement