India vs New Zealand 1st Test 2024 Day 2 Rain Stop Play: দ্বিতীয় দিনের খেলাতেও বাঁধা বৃষ্টির, ১৩রানে ৩ উইকেট ভারতের

ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা বন্ধ হয়ে গেল বৃষ্টির কারণে। তবে বৃষ্টি শুরু হওয়ার আগে  ভারতীয় ক্রিকেটারদের চাপে ফেলছেন কিউয়ি ক্রিকেটাররা। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটিতে শুরুর ৬ ওভারে ওঠে মাত্র ৯ রান। এরপরই সপ্তম ওভারে টিম সাউদি (Tim Southee) তুলে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) উইকেট। সাউদি ক্লিন বোল্ড করেন রোহিতকে। এর ঠিক পরেই শূণ্য রানে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি ও সরফরাজ খান। প্রথম ইনিংসে ব্যাট করে টিম ইন্ডিয়া ১২.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩ রান করেছে। যেখানে কিউই দলের হয়ে টিম সাউদি, ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রকে ১টি করে উইকেট নেন। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা বন্ধ থাকলেও আবার শুরু হয়েছে ম্যাচ।

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement