India vs Bangladesh Live Score Updates: কানপুরে খারাপ আলোয় বন্ধ খেলা, অশ্বিনের শিকার বাংলাদেশ অধিনায়ক
প্রথম সেশনের ঠিক শেষ ওভারে বৃষ্টি শুরু হলে দ্বিতীয় সেশন শুরুও হয় ১৫ মিনিট দেরিতে। এই মুহূর্তে অর্ধশতকের কাছাকাছি রয়েছেন মমিনুল হক এবং তাঁর সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম ৬ রানে। দলের স্কোর ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান
India vs Bangladesh Live Score Updates: কানপুর টেস্টে দ্বিতীয় সেশনের শুরুতেই নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ৫১ রানের জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম সেশনের ঠিক শেষ ওভারে বৃষ্টি শুরু হলে দ্বিতীয় সেশন শুরুও হয় ১৫ মিনিট দেরিতে। আকাশ দীপ প্রথম ঘণ্টায় জোড়া আঘাত হানলেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক লাঞ্চের আগে স্কোর ৭৪/২ এ ইনিংস স্থির করেন। । ম্যাচের আগের রাত জুড়ে ভারী বৃষ্টি হওয়ায় ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি এক ঘন্টা দেরীতে শুরু হয়। আজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে বিশাল ব্যবধানে জয়ে এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। India vs Bangladesh Live Score Updates: কানপুরে বৃষ্টিতে বন্ধ খেলা, আকাশদীপের ২ উইকেটে ৭৪ রানে বাংলাদেশ
ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট প্রথম দিনের স্কোরকার্ড