India U19 Vs England U19, 5 Match Series: শেষ ম্যাচে ৭ উইকেটে হার, তবুও ৩-২ ফলে সিরিজ জয় ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের

England U19 lost Series (Photo Credit: X@Cricket_World)

ভারতের অনূর্ধ্ব ১৯ দল (India U19 National Team) ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিবসীয় ক্রিকেট ম্যাচের সিরিজ ৩-২ ফলে জয় করেছে। সিরিজের শেষ ম্যাচে গতকাল, ওরসেস্টারের কাউন্টি মাঠে  ইংল্যান্ড, ভারতকে ৭ উইকেটে হারিয়ে দেয়।তবে ম্যাচ হারলে আয়ুষ মাত্রের অধিনায়কত্বে ভারত সিরিজটি নিজেদের পকেটে পুড়ে নেয়। শেষ ম্যাচে ভারত নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে, ৯ উইকেট হারিয়ে ২১০ রান করে। আর এস আম্ব্রিশ ৬৬ রান করে নট আউট থাকেন। ইংল্যান্ড ৩২ ওভারে, ৩ উইকেটের বিনিময়ে এই রান তুলে নেয়। ওপেনার বেন ডকিন্স ৬৬ ও বেন মায়েসের অপরাজিত ৮২ রান ইংল্যান্ডকে জয়ের দিকে অগ্রসর করে। ভারতের নমন পুষ্পক ২ টি ও দীপেশ দেবেন্দ্রন ১ টি উইকেট নেন।

এরপর ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে, আরও দুটি যুব টেস্ট ম্যাচ খেলবে, ভারতের অনূর্ধ্ব ১৯ দল। বেকেনহ্যামে আগামী ১২ ই জুলাই থেকে যুব টেস্ট শুরু হবে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement