India Tour of Bangladesh 2023: জুলাইয়ে বাংলাদেশ সফরে ভারতীয় মহিলা ক্রিকেট দল

১১ বছরের মধ্যে এই প্রথমবারের মতো শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে

IND W vs BAN W (Photo Credit: Female Cricket/ Twitter)

আগামী জুলাইয়ে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক সার্কিটে ফিরছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ রানে হেরে আন্তর্জাতিক সার্কিটে শেষবার খেলেছিল হরমনপ্রীত কউরের দল। Cricbuzz-এর খবর অনুসারে, জুলাইয়ে ভারতের মহিলা দল সবগুলো ম্যাচই শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলবে। এছাড়া ১১ বছরের মধ্যে এই প্রথমবারের মতো শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ভেন্যুতে সর্বশেষ ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। আগামী ৬ জুলাই তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসবে ভারতীয় দল। ৯, ১১ ও ১৩ জুলাই টি-টোয়েন্টি এবং ১৬, ১৯ ও ২২ জুলাই ২০২২-২৫ আইসিসি মহিলা ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement