Dhoni Relationship Advice Funny Video: যত বড়ই অধিনায়ক বাড়িতে দাম নেই, সম্পর্ক নিয়ে দেখুন ধোনির মজার ভিডিও

এছাড়া তিনি হাসির সঙ্গে আরও যোগ করে বলেন, ঘরে স্ত্রী থাকা কিছুটা মশলার মতো যা আপনার জীবনকে পাল্টে দেয়

MS Dhoni Understands Bengali (Photo Credit: mahisakshivibes/ Instagram)

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি তাঁর হাসিখুশি মেজাজের জন্য পরিচিত। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে তাঁকে দেখা গিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে তিনি খোলামেলা আলোচনা করছেন। তিনি বলেন, আপনি যত বড়ই ব্যক্তি হন না কেন, সে আপনি দেশের অধিনায়ক কিংবা প্রাক্তন অধিনায়ক হোক না কেন বাড়িতে আপনার স্থান সেই অন্য। এছাড়া তিনি হাসির সঙ্গে আরও যোগ করে বলেন, ঘরে স্ত্রী থাকা কিছুটা মশলার মতো যা আপনার জীবনকে পাল্টে দেয়। তিনি স্বীকার করেছেন, বাড়িতে তিনি স্ত্রীর কথা মতোই কিছু করেন কিন্তু কিছু ভুল হলে তাঁরই দোষ ধরা হয়। মাহি তাঁর হাস্যরসের যেন বেশ পরিচিত এর আগে তাঁর আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি বলেন, সবার মনে হয় তাঁর প্রেমিকা বাকীদের থেকে আলদা কিন্তু একদমই তা নয়। Dhoni In Pant's Sister Engagment: দেখুন, ঋষভ পন্থের বোনকে মাহির আশীর্বাদের ভাইরাল ভিডিও

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement