Arshdeep Singh in County: রবিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে অভিষেক করবেন অর্শদীপ সিং
সবমিলিয়ে ২৬ ম্যাচে ৪১ উইকেট নিয়েছেন অর্শদীপ
কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে যোগ দিলেন ভারতের বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং। রবিবার থেকে শুরু হওয়া সারের (Surrey) বিরুদ্ধে ম্যাচের জন্য এই তরুণকে পাওয়া যাবে। চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ ২০২২-এ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ভারতীয় ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করার কথা ঘোষণা করে কেন্ট। ২০২১ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর ২৪ বছর বয়সী এই তরুণ যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে বোলিং আক্রমণে নেতৃত্ব দেন। টুর্নামেন্টে ছয় ম্যাচে ১৫.৬০ গড়ে ১০ উইকেট পান। সবমিলিয়ে ২৬ ম্যাচে ৪১ উইকেট নিয়েছেন অর্শদীপ। মধ্যপ্রদেশে জন্ম নেওয়া এই ক্রিকেটার একদিবসীয় ক্রিকেটের তিনটি ম্যাচেও খেলেছেন, কিন্তু এখনও এই ফরম্যাটে উইকেট পাননি। প্রথম-শ্রেণীর ক্রিকেটে সাত খেলায় ২৩.৮৪ গড়ে ২৫টি উইকেট দখল করেছেন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement