Abrar Ahmed Five-Wicket Haul: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে টেস্টে স্বপ্নের অভিষেক পাকিস্তানের আবরার আহমেদের (দেখুন ভিডিও)

মুলতান টেস্টের উদ্বোধনী দিনে জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট ও হ্যারি ব্রুককে আউট করেন। মুলতান টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ইংল্যান্ডের টপ অর্ডারের ১৬৭ রান দিয়ে ৫ উইকেটে তুলে ফেলেন আবরার আহমেদ

Abrar Ahmed (Photo Credit: ICC/ Twitter)

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট (Five-Wicket Haul)নিয়ে টেস্টে স্বপ্নের অভিষেক পাকিস্তানের স্পিনার আবরার আহমেদের (Abrar Ahmed) । মুলতান টেস্টের (Multan Test) উদ্বোধনী দিনে জ্যাক ক্রলি(Zak Crawley), বেন ডাকেট (Ben Duckett), ওলি পোপ (Ollie Pope), জো রুট (Joe Root) ও হ্যারি ব্রুককে ( Harry Brook) আউট করেন। মুলতান টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ইংল্যান্ডের টপ অর্ডারের ১৬৭ রান দিয়ে ৫ উইকেটে তুলে ফেলেন আবরার আহমেদ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছিলেন যে তিনি কাঙ্ক্ষিত পিচ পাননি, যা স্পিনারদের সহায়তা করবে। তবে বাবরের ইচ্ছা পূরণ হলো যখন পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেককারী ২৪ বছর বয়সী স্পিনার পাঁচ উইকেট তুলে নেন। আবরার আহমেদ ত্রয়োদশ পাকিস্তানি বোলার হিসেবে অভিষেক টেস্টে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়েন।

দেখুন পাকিস্তানের আবরার আহমেদের পঞ্চম উইকেট নেওয়ার ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement