Ranji Trophy: 'দশ টাকার পেপসি, কোহলি ভাই সেক্সি', রঞ্জি ট্রফিতে গ্যালারি থেকে বিরাট স্লোগান

এদিন ভোর থেকে স্টেডিয়ামের বাইরে ছিল লম্বা লাইন। ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কয়েকজনের আহত হওয়ার খবরও মিলেছে।

'10 Rupay Ke Pepsi, Kohli Bhai Sexy', Fans Chant for Virat Kohli (Photo Credits: X)

প্রায় ১৩ বছর পর ফের রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli Ranji Trophy Return)! ২০১২ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে গাজিয়াবাদে শেষবার প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন তিনি। এক দশকেরও বেশি সময় পরে দিল্লি বনাম রেলওয়েজের লো-প্রোফাইল রঞ্জি ম্যাচ খেলছেন কিং কোহলি। এদিন কেবল বিরাটকে এক ঝলক দেখার জন্যে বিশাল ভিড় গ্রাস করেছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামকে (Arun Jaitley Stadium)। কিং কোহলির সমর্থনে গ্যালারি থেকে 'দশ টাকার পেপসি, কোহলি ভাই সেক্সি'-সহ বিভিন্ন স্লোগান ধেয়ে আসতে শোনা যায়। এদিন ভোর থেকে স্টেডিয়ামের বাইরে ছিল লম্বা লাইন। ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কয়েকজনের আহত হওয়ার খবরও মিলেছে।

 'দশ টাকার পেপসি, কোহলি ভাই সেক্সি'

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement