Amritsar:ভোররাতে থানায় বিস্ফোরণ, আটক ১০ সন্দেহভাজন

উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ পুলিশ কমিশনার গুরপ্রীত সিংয়ের।

প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ ঘড়ির কাঁটায় রাত ৩ টে। আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল অমৃতসরের (Amritsar)ইসলামাবাদ থানা(Islamabad Police Station)। আতঙ্কে থানা ছেড়ে প্রাণে বাঁচলেন পুলিশ অফিসারেরা। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের (Punjab)অমৃতসরের ইসলামাবাদ থানায়। এই ঘটনায় ভেঙে পড়েছে থানার একাংশ। উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ পুলিশ কমিশনার গুরপ্রীত সিংয়ের। এই ঘটনায় ইতিমধ্যেই সন্দেহভাজন ১০ জনকে গ্রেফতার করেছে ইসলামাবাদ থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

ভোররাতে থানায় বিস্ফোরণ, আটক ১০ সন্দেহভাজন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement