Zomato Delivery Boy: মিউজিকের জাদু! বিয়েবাড়ির বাইরে উদ্দাম নাচ জোম্যাটোর ডেলিভারি বয়ের, দেখুন ভিডিয়ো

শ্রুতিমধুর মিউজিকের জাদুতে মন নাচে সবার! কেউ কেউ পছন্দের সুরে প্রকাশ্যেই শরীর দোলায় তো কেউ কেউ চুপচাপ দেয় পায়ে তাল। তবে কোনও বিয়েবাড়ির সামনে জোম্যাটো ডেলিভারি বয়ের নাচের (Dancing) দৃশ্য মনে হয়ও কেউ কখনও দেখেননি।

মুম্বই: শ্রুতিমধুর মিউজিকের জাদুতে মন নাচে সবার! কেউ কেউ পছন্দের সুরে প্রকাশ্যেই শরীর দোলায় তো কেউ কেউ চুপচাপ দেয় পায়ে তাল। তবে কোনও বিয়েবাড়ির (wedding hall) সামনে জোম্যাটো ডেলিভারি বয়ের (Zomato Delivery Boy) নাচের (Dancing) দৃশ্য মনে হয়ও কেউ কখনও দেখেননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখে আনন্দে আপ্লুত হতে দেখা গেছে অনেক নেটিজেনকে।

কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বিয়েবাড়ির ভিতরে মনোজ বাজপেয়ীর (Manoj Bajpai) বিখ্যাত সত্যা (Sayta) সিনেমার গান "স্বপ্নে মে মিলতি হ্যা কুঁড়ি, স্বপ্নে মে মিলতি হ্যায়" গানটি চলছে। তাতে বিয়েবাড়িতে উপস্থিত অতিথিরা রয়েছেন নাচে ব্যস্ত। সেই সময়ই বাড়ির বাইরে থাকা সিসিটিভি ফুটেজে (CCTV footage) দেখা গেছে এক অভূতপর্ব দৃশ্য। গানের তালে নাচতে দেখা যাচ্ছে জোম্যাটোর একজন ডেলিভারি বয়ের গানের তালে নাচের দৃশ্য। যার ভিডিয়ো ভাইরাল হতেই নেটদুনিয়ায় প্রশংসা কুড়িয়ে নিয়েছেন জোম্যাটোর ওই ডেলিভারি বয়।

 

View this post on Instagram

 

A post shared by Pulkit Kochar (@pulkitkochar)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement