Meerut Shocker: বন্ধুদের সঙ্গে হাঁটতে হাঁটতে রাস্তায় পড়ে মৃত যুবক, মর্মান্তিক ভিডিয়ো

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। সিসিটিভি ফুটেজ থেকেও সেটাই সামনে এসেছে যে তিনি আচমকা পড়ে গিয়ে মারা গেছেন।

ছবিটি প্রতীকী (Photo Credits: Facebook)

মেরুঠ: কথায় আছে মৃত্যু কখনও বলে আসে না। সেই ঘটনাই ঘটল এক যুবকের (Young man) সঙ্গে। বন্ধুদের (friends) সঙ্গে হাঁটতে হাঁটতে রাস্তায় পড়ে মৃত্যু (Death) হল তাঁর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মেরুঠের (Meerut) কিদোয়াই নগর (Kidwai Nagar) এলাকার আহমেদ নগরে (Ahmed Nagar)।

ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ (CCTV footage) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই শিউরে উঠছেন নেটিজেনরা। সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, গত ২ ডিসেম্বর রাত ১০.১৬ মিনিটে ওই যুবক আরও তিনজন বন্ধুর সঙ্গে একটি গলির মধ্যে দিয়ে গল্প করতে করতে হাঁটছিলেন। আচমকা রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর বন্ধুরা ওই যুবককে তুলে নিয়ে গিয়ে স্থানীয় হাসপাতালে পৌঁছান। কিন্তু, সেখানকার চিকিৎসকার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আরও পড়ুন: Madhya Pradesh Video: মোবাইলের ব্যাটারি ফেটে বিস্ফোরণ, কোনমতে প্রাণে বাঁচল দোকানদার

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন। সিসিটিভি ফুটেজ থেকেও সেটাই সামনে এসেছে যে তিনি আচমকা পড়ে গিয়ে মারা গেছেন।

  মর্মান্তিক ভিডিয়ো:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement