Viral Video: বসার জায়গা নিয়ে ভিড়েঠাসা মুম্বই লোকালে তিন মহিলার চুলোচুলি

একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে চুল ধরে টেনে মারপিট করতে উদ্যত হয়েছেন ওই তিন মহিলা।

ভিড়েঠাসা মুম্বই লোকাল ট্রেন  (Mumbai Local Train)। কোনমতে কষ্টেশিষ্টে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। তারই মাঝে তিন মহিলার কান্ডে অবাক যাত্রীরা। বসার জায়গা নিয়ে প্রথমে তাঁদের শুরু হয় বচসা। কথা বাড়তে বাড়তে গায়ে হাত তোলেন তাঁরা। একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে চুল ধরে টেনে মারপিট করতে উদ্যত হয়েছেন ওই তিন মহিলা। আশেপাশের যাত্রীরা ‘আরে আরে’ করে তাঁদের হাতাহাতি থামাতে এগিয়ে আসেন। মুম্বই লোকাল ট্রেনের এমন দৃশ্য ক্যামেরাবন্দি করেন ওই ট্রেনের মধ্যে থাকা অপর এক যাত্রী। সেই ভিডিয়ো (Viral Video) এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

মুম্বই লোকাল ট্রেনের সেই  ভিডিয়ো দেখুনঃ 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement