Mumbai Viral Video: 'মারাঠিতে কথা বলুন' , ট্রাফিক পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন মহিলা, ভাইরাল ভিডিয়ো
মুম্বইয়ের পোয়াইয়ে মারাঠি না জানায় এক নিরাপত্তারক্ষীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে একদল এমএনএস কর্মীর বিরুদ্ধে।
নয়াদিল্লিঃ মহারাষ্ট্রে (Maharashtra) মারাঠি (Marathi) ভাষা বাধ্যতামূলক করা নিয়ে জোর চর্চা চলছে। মারাঠি ভাষাকে অসম্মান ও এই ভাষার অবমাননা করছেন অনেকে, এমনই অভিযোগ তুলছে এমএনএস শিবির। বুধবার, মুম্বইয়ের পোয়াইয়ে মারাঠি না জানায় এক নিরাপত্তারক্ষীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে একদল এমএনএস কর্মীর বিরুদ্ধে। আজ, বৃহস্পতিবার মারাঠি বলাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন এক মহিলা। ভাইরাল হল সেই মুহূর্তের ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গোরেগাঁওতে। রাস্তার ভিড় সামলাতে প্রতিদিনের মতোই মাইকে ঘোষণা করছিলেন কর্মরত এক ট্রাফিক পুলিশ। তাঁকে মারাঠিতে পুনরায় ঘোষণা করার অনুরোধ করেন ওই মহিলা। তাঁর কথা না শুনতেই ট্রাফিক পুলিশের সঙ্গে বচসায় জড়ান ওই মহিলা।
ট্রাফিক পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন মহিলা, ভাইরাল ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Advertisement
Advertisement
Advertisement