Elon Musk Mars City Video: কেমন হবে মঙ্গল গ্রহের শহর? এলন মাস্কের 'ওয়েলকাম টু মার্স' ভিডিওতে শুরু বিশ্বব্যাপী গুঞ্জন
পোস্টে এক মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও রয়েছে যেখানে মঙ্গল গ্রহের এক হাই-টেক শহরকে দেখানো হয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন এবং বিতর্ক জাগিয়ে তুলেছে।
Elon Musk Mars City Video: ২০১৬ সালে স্পেসএক্সের (SpaceX) প্রধান এলন মাস্ক ভবিষ্যদ্বাণী করে শিরোনামে আসেন। তিনি তখন বলেন যে নয় বছরের মধ্যে মানুষ মঙ্গলে পা রাখতে চলেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কোড কনফারেন্সে মাস্ক বলেন যে, সময়সূচী অনুযায়ী চলে যায় তবে স্পেসএক্স ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে। এখন প্রায় এক দশক পরে মাস্ক একটি পোস্ট শেয়ার করেছেন। সেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে ক্যাপশনে লেখা 'মঙ্গল গ্রহে স্বাগতম (Welcome to Mars)'। পোস্টে এক মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও রয়েছে যেখানে মঙ্গল গ্রহের এক হাই-টেক শহরকে দেখানো হয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন এবং বিতর্ক জাগিয়ে তুলেছে। কারণ এখানে যেমন একদিকে ভিডিওতে স্পেসশিপ এবং আকাশচুম্বী নিখুঁতভাবে ডিজাইন করা বিল্ডিং দেখানো হয়েছে। তেমনিই একটাও গাছপালা না থাকায় প্রশ্ন তুলেছেন নানা ইউজার। Robot Girlfriend: রোবট গার্লফ্রেন্ডের চাহিদা তুঙ্গে, মানুষের সঙ্গে মানুষের প্রেম কি সঙ্কটে!