Vlogger Couple Sexually Harassed in Kerala: কেরলের ত্রিশুর পুরমে যৌন হেনস্থার শিকার বিদেশি যুগল
এক বিদেশি যুগল কেরলের ত্রিশুর পুরমে (Thrissur Pooram) ব্লগ বানাতে এসে যৌন নির্যাতনের শিকার হলেন। ম্যাকেঞ্জি এবং কিনান, ওই আমেরিকান যুগল পেশায় ব্লগার। ভারতীয় সংস্কৃতি, দোকান বাজার নানা কিছু তাঁরা নিজেদের ব্লগে তুলে ধরেন। দিন কয়েক আগে ওই দম্পতি যান কেরলের ত্রিশুর পুরমে। আর সেখানে যৌন হেনস্থার স্বীকার হন ম্যাকেঞ্জি। সাক্ষাৎকার নেওয়ার সময়ে এক ব্যক্তি জোর করে চুম্বন করতে আসে তাঁকে। গত ১৯ এপ্রিলের সেই অভিজ্ঞতার ভিডিয়ো নিজেদের ইনস্টা হ্যান্ডেলে তুলে ধরেছেন ম্যাকেঞ্জি।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)