Viral Video: বসার জায়গা নিয়ে ঝামেলা, মেট্রোতে যুবককে সপাটে চড় তরুণীর, দেখুন ভাইরাল ভিডিয়ো

এই পেজের তরফে দাবি করা হয়েছে, বসার জায়গা নিয়ে দুই যাত্রীর মধ্যে ঝামেলা বাঁধে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

ট্রেনে-বাসে বসার জায়গা নিয়ে যাত্রীদের মধ্যে বচসা নতুন নয়। লোকাল ট্রেন (Local Train) কিংবা বাসে এই ধরনের ঘটনা প্রায়ই চোখে পড়ে। কিন্তু এ বাএ দিল্লি মেট্রোর (Delhi Mero)এক ঘটনা ভাইরাল (Viral) হল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়েছেন এক তরুণী। ক্রমে সেই বচসা চরমে পৌঁছয়। ভিডিয়োর শেষে দেখা যায় যুবকের গায়ে হাত তোলেন তরুণী। পাল্টা তরুণীর দিকে এগিয়ে যান যুবক, তবে শেষমেশ নিজেকে আটকে নেন তিনি। এই ভিডিয়োটি 'ঘর কা কালেশ' নামক একটি পেজ থেকে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা হয়েছে। এই পেজের তরফে দাবি করা হয়েছে, বসার জায়গা নিয়ে দুই যাত্রীর মধ্যে ঝামেলা বাঁধে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement