Viral Video: আম উৎসবে হামলে পড়ছেন মানুষ, যেখানে থেকে পারছেন আম তুলে দৌঁড়, দেখুন ভাইরাল ভিডিয়ো
আম উৎসবের শেষ দিন আজ। অর্থাৎ ৭ জুলাই শেষ হচ্ছে লখনউতে হওয়া আম উৎসব। লখনউয়ের আম উৎসবের (Lucknow Mango Festival) শেষ দিনে মানুষ কার্যত উপচে পড়ল। আম উৎসবের শেষ দিনে যাতে একটি হলেও আমি নিয়ে যাওয়া যায়, তার জন্য চেষ্টা চালাতে শুরু করেন বহু মানুষ। কেউ এক হাত দিয়ে আমের ট্রে নিজের কাছে তুলে নেন আবার কেউ টপাটপ আম ব্যাগে ভরতে শুরু করেন। আম যাতে কোনওভাবে হাতছাড়া না হয়, তার জন্য অপরিসীম চেষ্টা তালাতে শুরু করেন মানুষ লখনউয়ের আম উৎসবে। লখনউয়ের আম উৎসবের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। পাশাপাশি মানুষ যেভাবে কাড়াকাড়ি করে আম তুলতে শুরু করেন লখনউয়ের আম উৎসবের ক্ষেত্র থেকে, তা দেখেও অবাক হয়ে যান নেটিজেনরা। মানুষ এভাবে কেউ হামলে পড়ে আম বাছতে শুরু করেছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বহু মানুষ।
দেখুন লখনউয়ের আম উৎসবের সেই ভিডিয়ো যা ভাইরাল হয়ে যায় মুহূর্তে...
একের পর এক ভিডিয়ো যেমন ভাইরাল হতে শুরু করে, তেমনি নানা প্রশ্নও ওঠে...