Viral Video: ট্রাফিক নিয়ককে বুড়ো আঙুল দেখিয়ে ট্রাক্টরে চেপে ৪০জন যাত্রী, ঝাঁসির ভাইরাল ভিডিও দেখুন এক ক্লিকে

Viral Tractor video (Photo Credit: X@bstvlive)

দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই উঠে আসছে দুর্ঘটনার খবর তারপরেও ট্রাফিক নিয়ম মানা হচ্ছে না প্রকাশ্য দিবালোকে। সম্প্রতি উত্তরপ্রদেশে প্রকাশ্যে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করার একটি ভিডিও সামনে এসেছে। উত্তরপ্রদেশের ঝাঁসির থেকে সামনে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি ট্রাক্টর-ট্রলিতে করে যাত্রী পরিবহন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ট্রাক্টর-ট্রলির ভিডিও ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দাবি করা হয়েছে, ট্রলিতে অন্তত ৪০ জন যাত্রী বসে আছেন। নেট নাগরিকদের হাতে পড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই ভিডিও। তবে ঘটনায় চালককে কোনো ধরনের ট্রাফিক নিয়ম অগ্রাহ্য করার বা পুলিশের ভয় পেতে দেখা যাইনি।এই ভিডিওটি সামনে আসার পর মানুষ এখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া X-এ @bstvlive হ্যান্ডেলের সাথে শেয়ার করা হয়েছে।

ট্রাক্টর ট্রলিতে করে যাত্রী পরিবহন করা হচ্ছেঃ

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement