Viral Video: বিয়েতে বরের গলায় ১ লক্ষ নগদ টাকার মালা, ভারে বেসামাল পাত্র
মালার দৈর্ঘ্য ৩৫ ফুট। জানা গিয়েছে, পাকিস্তানি মূল্যের ৭৫ টাকার ২০০টি এবং ৫০ টাকার ১,৭০০টি নোট দিয়ে বানানো হয়েছে পাত্রের ওই নগদের মালা।
ভারতের পাশাপাশি পড়শি দেশ পাকিস্তানেও (Pakistan) শুরু বিয়ের মরসুম। বিয়েতে পাত্রকে নগদ টাকার মালা (Cash Garland) পরানোর রীতি রয়েছে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন জায়গায়। বরের গলার নগদ টাকার সেই মালাই এবার নজর কাড়ল নেটবাসীর। ভাইকে বিয়েতে ১ লক্ষ নগদ টাকার মালা পরিয়েছেন দাদা। সেই মালার দৈর্ঘ্য ৩৫ ফুট। জানা গিয়েছে, পাকিস্তানি মূল্যের ৭৫ টাকার ২০০টি এবং ৫০ টাকার ১,৭০০টি নোট দিয়ে বানানো হয়েছে পাত্রের ওই নগদের মালা। যার ভারে নিজেই নড়তে পারছেন না বর। তাঁর ১ লক্ষ টাকার নগদের মালা ধরার জন্যে আট দশজন লোক রাখা হয়েছিল। বিয়ের অনুষ্ঠানের অথিতি থেকে শুরু করে নেটবাসী সকলেই এমন দৃশ্য দেখে হতবাক। পাকিস্তানের পাঞ্জাবের কোটলা জাম এলাকার ঘটনা ভাইরাল সমাজমাধ্যমে।
বিয়েতে পাত্রের গলায় ১ লক্ষ নগদ টাকার মালা...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement