Madhya Pradesh Tota-Myna Wedding: ঢাক ঢোল পিটিয়ে তোতা পাখির সঙ্গে বিয়ে হল ময়না পাখির
‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’। বেঁচে থাকলে আর কত কী যে দেখতে হবে কে জানে। বিয়ে তো মানুষের সঙ্গে মানুষের হচ্ছে সেই পৃথিবীর জন্ম লগ্ন থেকে। তবে মানুষের সঙ্গে গাছ, গরুর বিয়েও হয়েছে। সেখানেই থেকে থাকেনি। গাছের সঙ্গে গাছের, গরুতে গরুতে, কুকুরে কুকুরে বিয়েও হয়েছে। তবে এবার এক ধাপ এগিয়ে দুই পাখির বিয়ে দেখল নেটবাসী। তোতা পাখির সঙ্গে ময়না পাখির বিয়ে দিল মধ্যপ্রদেশ করেলি গ্রামবাসী (Madhya Pradesh Tota, Myna Wedding)। বিয়ের আগে দুই পাখির কুস্টি মিলিয়েছে তাঁদের মালিক। ঢাক ঢোল পিটিয়ে অতিথি সমাগমের মাঝে মধ্যপ্রদেশের করেলিতে দুই পাখির বিয়ে সম্পন্ন হল।
তোতা পাখির সঙ্গে ময়না পাখির বিয়ে:
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)